কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ রুহুল আমিন তপাদার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কচুয়া উপজেলা বিএনপির উত্তর অঞ্চলের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজীর ভেরিফাইড পেইজ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তির বিবরণ হুবহু তুলে ধরা হয়েছে,জনাব
মোহাম্মদ রুহুল আমিন তফাদার, পিতা – মৃত সিরাজুল হক তফাদার, গ্রাম- উজানী, ডাকঘর- উজানী, কচুয়া, চাঁদপুর। আপনি কচুয়া উপজেলা জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী। আজ কয়েক দিন যাবত আপনার এলাকায় আপনার উপস্থিতিতে, আপনি সহ কিছু উশৃংখল কর্মী, সংগঠন বিরোধী কাজে প্রমাণ পাওয়া গিয়েছে , তাই আগামী নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনে বিএনপি দলীয় মনোনীত এমপি প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন সাহেব এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, বিদায় উপজেলা বিএনপি’র সিদ্ধান্ত মোতাবেক, আপনাকে উপজেলা বিএনপি’র সদস্য পদ থেকে বহিষ্কার করা হইলো।

