দণ্ডবিধির” অপরাধের কারণে ওয়ার্ড যুবদলের নেতা গ্রেফতার’!

Share the post
মোঃ আলমগীর হোসাইন ,গাজীপুর প্রতিনিধিঃ ভাঙচুর ও মারামারি মামলায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানা ৮নং ওয়ার্ড যুবদলের  নেতাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে তাকে থানা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। কোর্ট তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন এ তথ্য জানান।
সোমবার রাত ৮টায় কোনাবাড়ীর দেউলিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কোনাবাড়ী মেট্রো থানার এসআই হেলাল (মামলার তদন্ত) এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি হলেন– কোনাবাড়ী দেউলিয়াবাড়ী এলাকার আব্দুর রাজ্জাক আলীর ছেলে, কোনাবাড়ী মেট্রো থানা ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রাজিব মিয়া (৩০)।
পুলিশি সূত্রে জানা যায়, একই মামলার আসামি– আনোয়ার হোসেন আনু (৩০) মোঃ দেলোয়ার হোসেন (৩৫) মোঃ জব্বার (৪০) মোঃ মোবারক (৩০) কে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি তবে আসামিদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি আছে বলেও তিনি জানান।
পুলিশ জানায়, এর আগেও কোনাবাড়ী থানায় গ্রেফতারকৃত আসামির নামে মাদকব্যবসায়ী ও ইয়াবা সেবন সহ একাধিক নাশকতা ভাঙচুর ও মারামারির অভিযোগ ও মামলায় রয়েছে।
চাঁদাবাজি ও মাদক ক্রয়-বিক্রয় সহ ইয়াবা সেবনের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও অভিযুক্ত আসামি মোঃ রাজিব মিয়ার নামে একাধিক জাতীয় গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]