ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের মধ্যে ৪৫৯টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ২৮১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে জেলা পুলিশ। বাকি ৪৬৪টি ভোটকেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।পুলিশ ও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলো জেলা পুলিশের পক্ষ থেকে সরেজমিন পরিদর্শন করা হচ্ছে।
ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শনের ছবি জেলা পুলিশ প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব কেন্দ্র বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, সিরাজগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে সিরাজগঞ্জ-৬ আসনে (শাহজাদপুর উপজেলা)। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৪১২ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন।
সবচেয়ে কম ভোটার রয়েছে সিরাজগঞ্জ-১ আসনে (কাজীপুর ও সদর উপজেলার একাংশ)। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৯ হাজার ৬৭৬ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের চারজন।
অন্য আসনগুলোর মধ্যে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র প্রসঙ্গে জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, “ভোটকেন্দ্রগুলো আমরা সরেজমিনে পরিদর্শন করছি। সব কেন্দ্র পরিদর্শন শেষ হলে বিস্তারিত জানানো হবে।” ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে—এ বিষয়ে তিনি বলেন, “এ বিষয়েও পরে জানানো হবে।”
এদিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা নির্বাচন অফিস করে না। এ তালিকা প্রস্তুত করে পুলিশের ডিএসবি শাখা। তবে নির্বাচন কমিশনের দৃষ্টিতে জেলার সব ভোটকেন্দ্রই সমান গুরুত্বপূর্ণ।
আগামী নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]