তিন দফা রিমান্ড শেষে কারাগারে সাজ্জাত

Share the post

চট্টগ্রাম সংবাদ: ডিজিটাল নিরাপত্তা আইনে সাতকানিয়া থানায় দায়ের হওয়া মামলায় দুই দিনের রিমান্ড শেষে চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টারের প্রধান উদ্যোক্তা ও আওয়ামী লীগ নেতা সাজ্জাত হোসেনকে আদালতে হাজির করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী রিপন দে।

এর আগে গত ১৯ জুলাই সাজ্জাত হোসেনকে কোতোয়ালী থানার মামলায় ৫ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। পরে একই থানা পুলিশ সাজ্জাতকে আরও দুই দিনের রিমান্ডে নেয়। সর্বশেষ তাকে সাতকানিয়া থানার মামলায় দুই দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করেছে পুলিশ। এ নিয়ে আওয়ামী লীগ নেতা সাজ্জাতকে তিন দফা রিমান্ডে নিল পুলিশ।

প্রসঙ্গত, গত ১২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তার ছোটভাই ডা. বিদ্যুৎ বড়ুয়াকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরের কোতোয়ালী ও জেলার সাতকানিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাজ্জাতের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়।

সাতকানিয়া থানায় সাজ্জাত হোসেনসহ দুজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। অন্যদিকে সিএমপির কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের স্বেচ্ছাসেবক শেখ মোহাম্মদ ফারুক চৌধুরী।

তবে যাদের বিরুদ্ধে সাজ্জাত ফেসবুকে পোস্ট দিয়েছেন, তাদের কেউই মামলাগুলোর বাদি নন। এর একটি মামলার বাদি পৌরসভার এক মেয়র এবং অন্যটি করেছেন ফটিকছড়ির এক বাসিন্দা।

গত ১৮ জুলাই ভোর সাড়ে তিনটার দিকে ঢাকার রূপনগর থানার সহায়তায় বোনের বাসা থেকে আটক করে সাজ্জাতকে মিন্টু রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]