তালতলীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন।

Share the post
মোঃনাজমুল হাসান (অপু)। বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে বিভ্রান্তি মূলক সংবাদ প্রচারের প্রতিবাদে সোমবার (২৪শে মার্চ ২৫) সকাল ১১ টায় মডেল মসজিদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ইবতেদায়ী শিক্ষকরা। মানবন্ধন কর্মসূচীতে শতাধিক শিক্ষক অংশগ্রহন করে।
এ সময় বক্তারা বলেন, আমরা অনেক শিক্ষক আছি  যারা ২০- ৩০ বছর ধরে বিনা বেতনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদসায় শিক্ষকতা করছি। সম্প্রতি সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলোকে এমপিওভুক্ত ঘোষনার পর এক শ্রেণির কুচক্রী মহল, সাংবাদিকদের ভুল তথ্য উপস্থাপন করে বিভ্রান্তি মূলক অসত্য সংবাদ প্রচার করে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। আমরা এর তীব্র ন্দিা ও প্রতিবাদ জানাই।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় এবং সভাপতি মা.শাহ্জালাল পিয়াদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক মো. সাইদুর রহমান, আনোয়ার হোসেন, আবু ছালেহ,আব্দুস সাত্তার জহির প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]