তালতলীতে ঘের দ্বন্দ্বে সংঘর্ষ, ২ পক্ষে আহত ৮

Share the post
মোঃনাজমুল হাসান (অপু),বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তালতলীতে মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে সংরক্ষিত নারী ইউপি সদস্য দম্পতি সহ ২ পক্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল ২০১৫) উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের দক্ষিণ গাব্বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, সংরক্ষিত নারী ইউপি সদস্য নাজমা বেগমের স্বামী শহিদুল ইসলাম (৬০) দীর্ঘদিন ধরে একটি মাছের ঘের ভোগদখল করছিলেন। একা একটি মাছের ঘের ভোগদখল করায় নুরুল ইসলাম গং সেটিকে দখলে নিতে ঘেরের পার কাটে। এ ঘটনায় শহিদুল ইসলাম তালতলী থানায় অভিযোগ দিলে তার উপর ক্ষিপ্ত হয়ে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ভাবে মারধর করে এবং বসত ঘরে ঢুকে তান্ডব চালায়।
গুরুতর আহত মো. শহীদুল ইসলাম বলেন, আমার ঘের কেটে মাছ লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে আমি তালতলী থানায় অভিযোগ দিলে, সরোয়ার, নসু, আশরাফুল ইসলাম, ফারুক খাঁ সহ ১০-১৫ জন অতর্কিত হামলা চালিয়ে গরু ছাগলসহ বাড়িঘর লুট করে নিয়ে যায়। নুরু খাঁ গংদের অতর্কিত হামলায় সংরক্ষিত নারীই ইউপি সদস্য নাজমা বেগম সহ আমরা ৪ জন গুরুতর আহত হয়েছি।
এদিকে সরোবরের ছেলে ইয়াসিন (১৭) বলেন, আমরা মাছের ঘের কেটে ছিলাম বাঁধা দেওয়ার পর আর কাটিনি। তারা গতকাল আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। আজকে অহেতুক চিল্লা-ফাল্লা করেছে। আমাদেরকে মারধর করেছে। এতে আমার বাবা সহ ৪ জন আহত হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহ জালাল বলেন, এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]