তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যে,দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত – যুবদল নেতা রনি 

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরণের কুরুচিপূর্ণ বক্তব্য শ্লোগান দিয়ে যাচ্ছে, তার দাঁত ভাঙা জবাব দিতে চাই। তারেক রহমানের একটি কর্মী বেঁচে থাকা পর্যন্ত প্রতিবাদ করে যাব এবং চুল পরিমাণ ছাড় দিবো না। নতুনভাবে মব জাস্টিসের নামে যড়ষন্ত্র তৈরি করে বাংলাদেশের মানুষকে দ্বিধাবিভক্তি করে দিতে যাচ্ছে একটি চক্র। সে চক্রটির ছত্রছায়ায় বাংলাদেশে কাজ করে যাচ্ছে। বিগত স্বৈরাচার শেখ হাসিনার দালালরা চাচ্ছে দেশে ঘোলা পরিবেশ সৃষ্টি করে আবার যেন শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারে। সে চেষ্টা নিয়ে চক্রটি তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১টার দিকে জেলা যুবদলের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের শুরুতে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমরা যারা জিয়ার সৈনিক আছি, বাংলাদেশে কোন ধরণের যড়ষন্ত্র হতে দিবো না, আমরা রুখে দিবো। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন আগে একটি কথা বলেছিলেন, অদৃশ্য কিছু শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আজকে সেই অদৃশ্য শক্তিগুলো দৃশ্যমান হচ্ছে। ইনশ্আল্লাহ কেন্দ্রীয় যুবদল কর্তৃক ঘোষিত সারা দেশব্যাপী যে বিক্ষোভ মিছিলের কর্মসূচী দিয়েছে। আমরা নেত্রকোনা জেলা থেকে একটি মেসেজ দিতে চাই, বাংলাদেশে জিয়ার সৈনিকেরা থাকা পর্যন্ত, কোন ধরণের অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। বাংলাদেশে একমাত্র গণতন্ত্র দল, একমাত্র গণতান্ত্রিক জোট ও একমাত্র গণতন্ত্রের আস্থার প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আমরা তা বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষও তা মানে।
নেত্রকোনা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি নেতৃত্বে পৌরশহরের চকপাড়া কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি যাত্রা শুরু করে। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এখানে এসে শেষ হয়। এরআগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে চকপাড়া কোর্ট স্টেশন এলাকায় জড়ো হতে দেখা যায়। হাজারের বেশি মানুষের বিক্ষোভ মিছিলটি জনসমুদ্রের রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]