তরুণদের মাঝে ব্যাপক আলোচনা নাম শাহরিয়ার সাবির,

Share the post

জুলফিকার আলী জুয়েল: তরুণদের মাঝে ব্যাপক আলোচনার অতঃপর মুখোমুখি এবং কথোপকথনঃ
নামঃ শাহরিয়ার সাবীর,শিক্ষা, সাংগঠনিক দক্ষতা এবং উপকারী মন মানসিকতায় পরিপূর্ণ অলরাউন্ডার একজন মানুষ।
যা তাকে তরুণ সহ সর্ব মহলে গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তুলেছে। সুন্দর চিন্তা শক্তি ও নেতৃত্বগুনে গুণান্বিত তিনি ।
ছোটবেলা থেকে পড়াশোনা, খেলাধুলা ও কালচারাল প্রোগ্রামে নিজেকে নিয়োজিত রাখত।
১৯৮৮ সালে গাজীপুর জেলা স্কুল বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে নিজ মেধার স্বাক্ষর রেখেছিলেন। এবং শাদত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন তিনি।
সামাজিকভাবে তিনি অত্যন্ত বিনয়ী ও সততা নির্ভর।ছাত্র জীবন থেকেই তিনি জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত।
মৌচাক ইউনিয়ন তথা কালিয়াকৈর উপজেলায় তিনি একজন ত্যাগী, দূরদর্শী রাজনৈতিক নেতা পর্যায়ে অত্যন্ত সমাদৃত।
তার রাজনৈতিক পরিচয়ঃ
সাবেক পদ পদবী….
◾সেক্রেটারী
জাতীয়তাবাদী ছাত্রদল
মৌচাক ইউনিয়ন – ৬ নং ওয়ার্ড
◾কার্যকরী সদস্য
কালিয়াকৈর উপজেলা ছাত্রদল
◾সহ-সভাপতি
কালিয়াকৈর পৌর ছাত্রদল
◾আহবায়ক
কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দল
◾কার্যকরী সদস্য
কালিয়াকৈর উপজেলা বিএনপি।

বিএনপির রাজনীতি সক্রিয়ভাবে করার কারণে তিনি ব্যাপকভাবে রাজনৈতিক হয়রানির শিকার হন, এবং তার নামে বিশেষ ক্ষমতা আইনে ০৮ টি মামলা চক্রান্তমূলকভাবে দেওয়া হয়।
তথাপিও তিনি ষড়যন্ত্রকারী স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ও তার দল আওয়ামী লীগের সাথে কখনো আপোষ করেননি।
অনেকেরই ধারণা তিনি তার শিক্ষা, তারুণ্যনির্ভর নেতৃত্ব ও সাহসী ভূমিকার মাধ্যমে কালিয়াকৈর এর জাতীয়তাবাদী রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন।
সাংগঠনিক দক্ষতা সম্পন্ন সুবক্তা এই নেতার নেতৃত্বগুন রাষ্ট্র ও সমাজকে আলোকিত করতে পারবে বলে সর্বমহলের বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]