ঢাকা জেলায় ডিবির পৃথক অভিযানে এক লাখ জাল টাকা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার।

Share the post

শামিম বেপারী , সাভার আশুলিয়া প্রতিনিধি:বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে  ১,০০,০০০/-(এক লক্ষ) বাংলাদেশী জাল টাকা ও ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইনসহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার।

 

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ১০/০৪/২০২৬ খ্রি. তারিখ ২২:০৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় হইতে কালোবাজারী, জাল টাকার ব্যবসায়ী  ১। মোঃ মনিরুল ইসলাম (৪৬), পিতা-মৃত আঃ মান্নান, মাতা-নুরজাহান বেগম, সাং-গোপালপুর, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, এ/পি সাং গোলড়া, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জকে ১,০০,০০০/-(এক লক্ষ) বাংলাদেশী জাল টাকাসহ গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা সংগীয় অফিসার ও ফোর্সসহ ১০/০৪/২০২৬ খ্রি. তারিখ ২৩:০৫ ঘটিকায় ধামরাই থানাধীন রুপনগর এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ স্বপন (৪৮), পিতা-মৃত তোরাব আলী, মাতা-মোসাঃ ছবুরা বেগম, সাং-রুপনগর (কবরস্থানের সাথে), থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন, যাহার মূল্য অনুমান ৩,০০,০০০/-(তিনলক্ষ) টাকাসহ গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ৫ টি এবং ২ নং আসামীর বিরুদ্ধে ৯ টি মাদক মামলাসহ একাধিক আইনে মামলা রয়েছে।

ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]