ড্রেনে পড়ে সাদিয়ার মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

Share the post

চট্টগ্রামে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহরীন মাহবুব সাদিয়া মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও সিসিবি ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার অনিক আর হক এ রিট করেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করা হয়। আদালতে অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল উপস্থিত ছিলেন।
 গত ২৭ সেপ্টেম্বর রাত সোয়া ১০টায় চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী এলাকায় রাস্তার পাশের ড্রেনে পড়ে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহেরিন মাহবুব সাদিয়া (২০)। নিখোঁজের পাঁচ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।সাদিয়া চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নগরীর হালিশহর বড়পোল এলাকায়।

এর আগে গত ২৫ আগস্ট চট্টগ্রামের মুরাদপুরে পানির নিচে ডুবে থাকা রাস্তায় হাঁটার সময় ড্রেনে পড়ে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হন। নগরীর মুরাদপুর পুলিশ বক্সের কাছে শুলক বহর এলাকায় এ ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]