ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রাম যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২০২০ ।

Share the post

Image may contain: 21 people, people standing

চট্টগ্রাম: ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি , চট্টগ্রাম যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২০২০ । একুশে ফেব্রুয়ারিকে ঘিরে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানমালার। যার সূচনা হয় সকাল ৭.০০ মিনিটে প্রথম প্রহরে প্রভাতফেরী র‌্যালিতে অংশগ্রহণের মধ্য দিয়ে। উক্ত র‌্যালি ড্যাফোডিল, চট্টগ্রাম ক্যম্পাস হতে শুরু হয়ে নগরীর অাগ্রাবাদ মোড় সহ গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। সকাল ৮.৩০ মিনিটে ড্যাফোডিল ক্যাম্পাসের জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদমিনারে পুষ্প অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এরপর শিক্ষার্থীরা নিজ নিজ ফুলের তোড়া দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায় ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরবর্তী কর্মসূচী ছিল কবিতা আবৃত্তি, অালোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে একুশে ফেব্রুয়ারির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন সম্মানিত হেড অব অপারেশন জনাব শাহ নেওয়াজ মজুমদার

Image may contain: 1 person, standing and beard

, অধ্যক্ষ জনাব ফারুক ইসলাম

Image may contain: 1 person, on stage, standing and indoor

, এবং সিনিয়র ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব শাহাদাত হোসেন।

Image may contain: 1 person, standing and text

এরপর একুশের চেতনার উপর আবৃত্তি শুরু হয়, আবৃত্তি শেষে শুরু হয় দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান। উক্ত অনুষ্ঠানটি প্রেরণা যোগাবে সকল শিক্ষার্থী এবং বর্তমান প্রজন্মকে, ভাষার প্রতি এবং দেশের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]