ট্রেন চলবে ১১ আগস্ট থেকে
স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করবে। আগামী বুধবার (১১ আগস্ট) থেকে চালুর সিন্ধান্তের সাথে বেশ কিছু শর্ত দিয়েছে রেল। আসন ফাঁকা রাখলেও কোনো প্রকার ভাড়া বাড়ানো হবে না বলে জানানো হয়েছে। মাস্ক ব্যতীত কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয় কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়।
ফেসবুজ পেজে দেওয়া শর্তগুলো হলো, টিকিট কাউন্টার বন্ধ থাকবে, প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট কাউন্টার থেকে ক্রয় করতে হবে। অনলাইনে ক্রয়কৃত টিকিট ফেরত দেওয়া যাবে না। কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে।
ট্রেনে ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করে ট্রেন ভ্রমণের জন্য অনুরোধ জানিয়ে বলা হয়, সব অগ্রিম টিকিট যাত্রার পাঁচদিন আগে ক্রয় করা যাবে। আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ থাকবে। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।
বিশেষ প্রয়োজন ছাড়া রেলভ্রমন না করতে অনুরোধ জানিয়ে ঘরে অবস্থান ও টিকা গ্রহণ করতে বলা হয়েছে।

