ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগ নেতার মৃত্যু

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে অভি রায়হান সাব্বির (২৯) নামে এক ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) রাত ১২ টার দিকে খলিশাউড় রেলক্রসিং নামক স্থানে এ দুর্ঘটনা ছাত্রলীগ। সে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার পূর্ব মইলাকান্দা গ্রামের আবু রায়হান এর ছেলে।
জানা যায়, রোববার রাতে পূর্বধলায় এক অনুষ্ঠানে যোগদান শেষে শ্যামগঞ্জ ফেরার পথে জারিয়া-শ্যামগঞ্জ রোডে খলিশাউড়া রেলক্রসিং নামক এলাকায় ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে মাথায় গুরুতর জখম সৃষ্টি হয় সাব্বিরের। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই নিবির রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভি রায়হান সাব্বির  একজন জয়প্রিয় ছাত্রনেতা ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক হয়েছে৷ তার অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। সাব্বির স্ত্রী, দুই সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে শ্যামগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]