ঝালকাঠি সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র পত্র সংগ্রহ করলেন লিয়াকত তালুকদার

Share the post

মো: সাগর হাওলাদার ,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আজ ৬ই মার্চ শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ বিষয়ে ঝালকাঠি শহর আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার জানান, জেলা ও পৌর আ’লীগের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে ঝালকাঠি পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থী হিসাবে একক ভাবে তার নাম প্রস্তাব করে প্রেরন করা হয়েছে। সে অনুযায়ী ঝালকাঠি আওয়ামীলীগের অভিভাবক জাতীয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপির সাথে পরামর্শ করে তিনি দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তার এ দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ কালে তার ছেলে এবং প্রধান নির্বাচন পরিচালনাকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মু: মুনিরুল ইসলাম তালুকদারসহ ঝালকাঠি জেলা ও পৌর আওয়ামীলীগ বিভিন্ন নেতাকর্মি উপস্থিত ছিলেন।তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]