ঝালকাঠির রাজাপুরে অস্ত্র ও গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

Share the post

মো: সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে আনসার কমান্ডার সুমনের সহায়তায় দেশীয় তৈরি একটা একনালা পাইপগান, দুই রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা চাড়াখালি এলাকার মৃত সুলতান মৃধার পরিত্যাক্ত একটি টিনশেড ভবন এর মধ্য থেকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দশ বছর আগে থেকে সুলতান মৃধার টিনশেড ভবনটি পরিত্যাক্ত অবস্থায় থাকা দিনে দিনে এখানে একটি মাদকের আখরায় পরিনত হয়। ঘটনার দিন সকালে গালুয়া ইউনিয়ন আনসার কমান্ডার মো. সুমন হোসেনের কাছ থেকে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিত্যাক্ত ভবনের দোতলায় থাকা পুরাতন একটি ট্রাঙ্ক থেকে এক নালা একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৬ পিস ইযাবা, ১ গ্রাম গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

গালুয়া ইউনিয়ন আনসার কমান্ডার মো. সুমন জানান, পরিত্যাক্ত ভবনের মধ্যে মাদকের আখরা তৈরি হওয়ায় অনেক দিন থেকে আমরা নজরে নজরে রেখেছি। ঘটনার দিন মঙ্গলবার সকালে ভবনের মধ্যে লোকজন টের পেয়ে সুম ও তার সহকর্মী মেহেদি ঘটনা স্থলে যায়। তাদের উপস্থিতি টেরপেয়ে মধ্যে থাকা ৩ জন ছেলে অস্ত্রসহ মাদকদ্রব্য রেখে পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে ঐ গুলো উদ্ধার করেন থানায় নিয়ে আসে।

রাজাপুর থানা ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, দেশীয় তৈরী সদৃশ এক নালা একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৬ পিস ইয়াবা, ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ডাইরী মুলে এগুলো আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]