ঝালকাঠিতে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেসক্লাব সেক্রেটারির নামে মামলা

Share the post

মো: সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর, বাসস ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আক্কাস সিকদারের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে ঝালকাঠি সদর থানায়। বুধবার রাতে দায়েরকৃত মামলাটির বাদী হয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা। বাদী তার এজাহারে লিখেছেন “আক্কাস সিকদার তার ফেসবুক আইডি থেকে সরাষ্ট্রমন্ত্রী ও সেতু মন্ত্রীর নামে অন্য একজনের ফেসবুক পোষ্টে কমেন্টের মাধ্যমে আপত্তিকর শব্দ লিখেছেন”

ঐ কমেন্টকে কেন্দ্র করে বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সারমিন মৌসুমি কেকা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় এ মামলাটি দায়ের করেন।

ঝালকাঠি থানার অফিসার ইনটার্জ (ওসি) খলিলুর রহমান বলেন, একজনের ফেসবুকের একটি পোস্টে আক্কাস সিকদার কমেন্ট করেন। ওই কমেন্টের সূত্রধরে বুধবার রাতে মামলাটি হয়। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। অবিলম্বের মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে আওয়ামীলীগ নেত্রী শারমিন মৌসুমে কেকার বিরুদ্ধে এক নারীর চুলকাটা এবং একটি বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে স্টল নির্মাণ সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় তিনি আক্কাস সিকদারের ওপর ক্ষিপ্ত ছিলেন। এরই জের ধরে সাংবাদিক আক্কাস সিকদারের নামে এ মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]