জেলা পরিষদের প্রশাসক এবি এম মামুনুর রশিদ পলাশের উদ্যোগে বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

Share the post
জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধি :পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে জেলা পরিষদ, শেরপুরের উদ্যোগে জেলার বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২০ মে ২০২৬) সকাল ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৫২ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদ, শেরপুরের মান্যবর প্রশাসক জনাব এ.বি.এম. মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০ জন পুরুষ ও ১২ জন নারী বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীর মাঝে পাঞ্জাবী ও থ্রিপিস বিতরণ করেন।
এ সময় তিনি বলেন,অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতায় শেরপুর জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জেলা পরিষদ, শেরপুর বদ্ধপরিকর।তিনি আরও বলেন,জেলা পরিষদের দরজা এখন থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদ, শেরপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপঙ্কর রায়। তিনি বলেন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন,মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষের পাশে সবসময় থাকবে জেলা পরিষদ, শেরপুর।এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জনাব নাজমুল হাসানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপহারপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিরা জেলা পরিষদের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]