জুলাই ঘোষণাপত্র সংশোধন ও সনদকে স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে রবিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মানববন্ধন। দাবি— জুলাই ঘোষণাপত্র সংশোধন, জুলাই সনদকে স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্তকরণ এবং আহতদের অধিকার নিশ্চিত করা।
শান্তিপূর্ণ এই মানববন্ধন ঘিরে সকাল থেকেই উপস্থিত হন বিভিন্ন সংগঠনের কর্মী, সাধারণ মানুষ এবং আহতদের স্বজনরা। একে একে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে শ্লোগানে শ্লোগানে তুলে ধরেন তাদের দাবি।
মানববন্ধনটি সঞ্চালনা করেন মুনতাসীর মেহেদী হাসান, সাবেক প্রধান সমন্বয়ক সিরাজগঞ্জ জেলা শাখা, এবং সজীব সরকার, আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা। তাদের নেতৃত্বে পুরো কর্মসূচি শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
এই মানববন্ধনের অন্যতম বিশেষ দিক ছিল আহতদের স্বজনদের অংশগ্রহণ। তারা আবেগঘন কণ্ঠে জানান, আহতদের পাশে দাঁড়ানো শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্যও বটে। পরিবারগুলো মনে করছে, জুলাই সনদকে স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে তা আহতদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে।
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দীর্ঘদিন ধরেই আলোচনায়। আন্দোলনকারীদের দাবি, এই ঘোষণাপত্র সংশোধন ও সনদকে সাংবিধানিক স্বীকৃতি না দিলে আহতদের জীবন-জীবিকা ও ভবিষ্যৎ অধিকার সুরক্ষিত হবে না। মানববন্ধনে বক্তারা বলেন— কেবল প্রতিশ্রুতিতে নয়, বাস্তবায়নের মাধ্যমে আহতদের পাশে দাঁড়ানো প্রয়োজন।
শান্তিপূর্ণ মানববন্ধনটি সিরাজগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষ মনে করেন, আন্দোলনকারীদের এই উদ্যোগ প্রমাণ করে যে, অধিকার আদায়ের সংগ্রাম কখনো স্তিমিত হয় না। বরং সময়ে সময়ে তা নতুন রূপে প্রকাশ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শাহজাদপুরে ঈদ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

Share the post

Share the post মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও […]

শাহজাদপুরে চুরি যাওয়া ৪টি গরু ঘোড়াঘাট থেকে উদ্ধার, আটক ৩

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চড়া চিথুলিয়া গ্রাম থেকে চুরি যাওয়া চারটি গরু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। জানা যায়, গত বুধবার রাতে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়া চিথুলিয়া গ্রামের দুলাল প্রামানিকের গোয়ালঘর থেকে চারটি গাভী চুরি হয়। […]