জুলাই আগস্ট এর সাংবাদিক যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা দরকার – সিআরএ

Share the post

চট্টগ্রাম সংবাদ : জুলাই আগস্ট এর নিহত ও আহত সাংবাদিক যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা দরকার – বললেন সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিন ও সংগঠনের নেতৃবৃন্দ এবং চট্টগ্রামে কর্মরত অন্যান্য সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দরা । ২০২৪ এর জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে শহীদ ছয় সাংবাদিক সহ শতাধিক আহত সাংবাদিকদের পাশে দাঁড়াতে অন্তবর্তী কালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে সাংবাদিক বক্তারা। এ সময় সাংবাদিকদের মাঠে কাজ করার জন্য জীবন নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম কর্তৃপক্ষগুলোকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছেন সাংবাদিকরা। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নগরীর চেরাগী পাহাড় এলাকায় লুসাই হলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র উদ্দ্যোগে গতজুলাই আগস্টে নিহত ছয় সাংবাদিকদের স্মরণ সভায় সাংবাদিক বক্তারা এ আহ্বান জানান। চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক আমীনুল হক শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিআরএ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন।

স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও কথা সাহিত্যিক কামাল পারভেজ, দৈনিক সকালে সময়ের ব্যুরো প্রধান এস এম পিন্টু, মাইটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, সিআরএ’র সিনিয়র সহ সভাপতি আজিজুল হক আজীজ, বিএমইউজে চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম সিআরএফ’র সাংগঠিনক সম্পাদক তানভীর আহমেদ, ব্যবসায়ী মিজানুর রহমান পারবেজ, সাংবাদিক নজরুল ইসলাম, ইসমাইল ইমন, রাজু আহমেদ, রুমেন চৌধুরী, জুবায়ের উদ্দিন বাবর, জুনায়েদ আহমেদ, এবাদুল হক, শাফায়াত মোরশেদ সহ অন্যান্যরা। বক্তারা বলেন, এক বছর পার হয়ে গেলেও গত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের নিহত ছয় সাংবাদিকদের জন্য সামান্য কিছু অনুদান ছাড়া আর কিছু করা হয় নি। এসব জুলাই আগস্ট এর সাংবাদিক যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা দরকার, তবেই ছাত্র আন্দোলনের ইতিহাস পরিপূর্ণতা লাভ করবে। পরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ছয় সাংবাদিকদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্যরা সহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]