শহীদ পরিবারে সহায়তা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় ৪ শহীদ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা জেলা কমিটি। জেলা প্রশাসকের সহযোগিতায় এবং জেলা শেখ হাসনাত জনির দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সংগঠক মোঃ কায়েশ আহমেদ মঙ্গলবার (৮জুলাই) বিকেলে সাংবাদিকদের জানান, ছাত্র আন্দোলনে নেত্রকোনা জেলা থেকে যারা শহীদ হয়েছেন, তাদের সকলের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য এ কার্যক্রম শুরু করা হয়েছে। গত শনিবার দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। পরবর্তিতে অন্যান্য উপজেলাতে পৌছে দেয়া হবে। মানবিক এ উদ্যোগে সহযোগী প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা কমিটির যুগ্ম আহŸায়ক তোফায়েল আহমেদ তপু, যুগ্ম সদস্যসচিব শেখ মনোয়ার জাহান অপূর্ব এবং সংগঠক ফারজানা খানম রুবি।

প্রথমেই শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের কবর জিয়ারত শেষে তাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। দুর্গাপুর উপজেলা থেকে যারা শহীদ হয়েছেন তারা হলেন, শহীদ উমর ফারুক (২৫), পিতা: মোঃ আব্দুল খালেক, শহীদ জাকির হোসেন (২৪), পিতা: ফজলুর রহমান, শহীদ মাসুম বিল্লাহ (২৪), পিতা: সাইদুর রহমান, শহীদ সাইফুল ইসলাম (৩২), পিতা: সেকান্দর আলী।

মানবিক এ কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে ছাত্ররা যে ভুমিকা রেখেছে, তার কোন তুলনা নাই। এযেনো এক নতুন মুক্তিযুদ্ধ করেছে তারা। শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জেলা প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]