ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে টানা ১৯ ঘণ্টার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।

Share the post
মোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় টানা বৃষ্টিপাতে জনজীবন চরমভাবে ব্যাহত হয়েছে। ৭ই জুলাই (সোমবার ) দিবাগত রাত আনুমানিক ৭টা থেকে শুরু হওয়া বৃষ্টি অবিরামভাবে চলে আসছে আজ মঙ্গলবার  (৯ জুলাই) বিকেল পর্যন্ত, যা প্রায় ১৯ ঘণ্টাব্যাপী অব্যাহত রয়েছে।
টানা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতা ও কর্দমাক্ত রাস্তাঘাটের কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। দিনমজুর ও নিম্নআয়ের মানুষরা কাজের সন্ধানে বের হতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন।
মসজিদে নামাজ আদায়, মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এবং রোগীদের হাসপাতালগমন—সব কিছুই বাধাগ্রস্ত হচ্ছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলও বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিজয়নগরের বিভিন্ন এলাকায় এখন এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]