জুনায়েদ বাবুনগরীর জানাজা সম্পন্ন

Share the post

জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তার গ্রামের বাড়ি ফটিকছড়ির বাবুনগর গ্রামে। সেখানেই তার দাফন সম্পন্ন করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম।

এদিকে জুনায়েদ বাবুনগরীর জানাজায় অংশ নিতে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ভিড় করেন হেফাজত নেতাকর্মীসহ অসংখ্য মানুষ। বাবুনগরীকে শেষ বিদায় জানাতে রাত ৯টা থেকেই হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ভিড় করেন তার অনুসারীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে নেওয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় নিজ কক্ষে শোয়া অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন বাবুনগরী। নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদরীস নদভী সাংবাদিকদের জানান, হুজুর ইন্তেকাল করেছেন। উনি আজ (বৃহস্পতিবার) সকালে নিজ কক্ষে বিছানায় শোয়া অবস্থায় অজ্ঞান হয়ে যান। ডাক্তার এসে অক্সিজেন দিয়ে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার ব্যবস্থা করেন। পরে চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে উনাকে হাসপাতালে নেওয়া হয়। তখনও জ্ঞান ফেরেনি। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেছেন। উনার ডায়াবেটিস বাড়তি ছিল। প্রেশার এবং হার্টের সমস্যা ছিল।

এর আগে ৬৭ বছর বয়সী বাবুনগরী গত ৮ আগস্ট হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
প্রসঙ্গত, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফী গত বছরের ১৮ সেপ্টম্বর মারা যান। তার মৃত্যুর ১১ মাসের মাথায় চলে গেলেন প্রতিষ্ঠাতা মহাসচিব বাবুনগরীও। আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর জুনায়েদ বাবুনগরী হেফাজতের আমিরের দায়িত্ব নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]