জামিন পেলেন রংপুরের ফটো সাংবাদিক আদর

Share the post

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ফটো সাংবাদিক গোলজার রহমান আদর ওরফে আদর রহমানকে জামিন দিয়েছেন আদালত।সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তার জামিন মঞ্জুর করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর রহমান। আদরের পক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দুদকের একটি মামলায় রংপুর নগরীর ইঞ্জিয়ারপাড়ার বাসা থেকে আদর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩ এর একটি দল। পরে তাকে মহানগর হারাগাছ থানায় হস্তান্তর করা হয়।

রংপুর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সময়কালে আদর রহমান ক্যামেরাপার্সন হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় সিটি করপোরেশনের তৎকালীন প্রধান প্রকৌশলী আকতার হোসেন আজাদ ও নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেনের বিরুদ্ধে ৩০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করা হয় দুদকে। ওই ঘটনায় আদর রহমান ছিলেন সাক্ষী।

গত ১৫ ফেব্রুয়ারি দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম সাক্ষী আদর রহমানকে আসামি করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার করা হয় আদর রহমানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]