জামালপুরে ট্রাকভর্তি বিপুল পরিমাণ মদসহ আটক ৩
সাদ্দাম হোসেন রোমান, জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের বকশীগঞ্জ থেকে নন্দিবাজার রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাব-১৪। অভিযানে একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ মাদক জব্দ করা হয়।
এসময় এই পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে র্যাব। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে র্যাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। মদের এই বিশাল চালানের উৎস ও গন্তব্য জানতে তদন্ত চলছে।

