জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানো হলো, অনুষ্ঠিত হবে ২৪শে মে

Share the post
 শাহরিন ইসলাম (রাবি প্রতিনিধি) : রাজশাহী, ২৩শে এপ্রিল, ২০২৫: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ২৪শে মে, রোজ শনিবার সকাল ১১টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্ত্পক্ষ থেকে আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অনিবার্য কারণবশত এই পরিবর্তন আনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগে এই ভর্তি পরীক্ষা ৩ই মে  অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,  । তবে নতুন তারিখ অনুযায়ী, পরীক্ষার্থীদের আগামী ২৪শে মে সকাল ১১টায় তাদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এই পরিবর্তিত সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে। এছাড়াও, সংশ্লিষ্ট কলেজগুলোও এই বিষয়ে শীঘ্রই বিস্তারিত তথ্য তাদের নোটিশ বোর্ডে জানিয়ে দেবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরিবর্তিত এই তারিখ অনুযায়ী তাদের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]