জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীর ক্ষমতায়ন চান প্রধানমন্ত্রী

Share the post

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহনশীল কমিউনিটি গড়ে তুলতে বৈশ্বিক সংহতির জন্য কোপ টুয়েন্টি সিক্স সম্মেলনে সাহসী ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার ব্যাপারে নারী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।যুক্তরাজ্যের স্কটল্যান্ডে কোপ টুয়েন্টি সিক্স সম্মেলনের সাইড লাইনে নারী এবং জলবায়ু পরিবর্তনের উপর একটি উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি এ কথা বলেন।

এছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারী ও পুরুষ উভয়েকেই সমানভাবে অংশগ্রহণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।এসময় তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রধান ভুক্তভোগী হিসেবে নারীরা এই ঝুঁকি মোকাবেলায় বর্ধিত অংশীদারিত্বের দাবিদার। নারীদের ক্ষমতায়নের জন্য আরও সাহসী পদক্ষেপের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলেও জানান প্রধানমন্ত্রী।বিশ্বজুড়ে নারীদের সম্পদের সমান সুযোগ নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নারীদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কম। বাংলাদেশ সরকার টেকসই উন্নয়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারীদের অংশগ্রহন নিশ্চিত করতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ বলেও জানান সরকার প্রধান।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে প্রান্তিক জনগোষ্ঠী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী-পুরুষকে সমান ভূমিকা রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]