ছয় জেলায় দুই মাস ইলিশ ধরা বন্ধ

Share the post

জাটকা সংরক্ষণে ১ মার্চ অর্থাৎ আজ থেকে ছয় জেলার পাঁচ ইলিশ প্রজনন ক্ষেত্রে দুই মাসের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এর আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার বেশ কয়েকটি নদ-নদী।

এখন থেকে আগামী দুই মাস দেশে ইলিশের অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধ থাকায় জেলেদের সময় কাটছে জাল গুছিয়ে রাখার। এই পাঁচটি অঞ্চল হলো

১. চাঁদপুরের ষাটনল হতে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার এলাকা।

২. ভোলার মদনপুর ও চর ইলিশা হতে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার এলাকা।

৩. ভোলার ভেদুরিয়া হতে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা।

৪. শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা এবং চাঁদপুরের মতলব উপজেলার মধ্যে অবস্থিত পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকা।

৫. বরিশালের হিজলা, মেদেন্দীগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকা।

এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এছাড়া প্রণোদনা হিসেবে প্রতি মাসে জনপ্রতি ৪০ কেজি করে চাল সহায়তা দেয় সরকার। শিগগিরই জেলেদের মধ্যে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। তবে সঠিকভাবে চাল বিতরণের পাশাপাশি এর পরিমাণ বাড়ানোর দাবি জেলেদের।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিভিন্ন এলাকায় চলছে প্রচার। অমান্যকারীরা কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ক্ষমতাবলে সরকার ঘোষিত এই পাঁচটি অভয়াশ্রমে প্রতিবছর মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ, জাটকাসহ (২৫ সেন্টিমিটার থেকে ১০ ইঞ্চি আকারের ইলিশ) সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]