ছিন্নমূলে ২৭ মামলার আসামি টোকাই মশিউর অস্ত্রসহ গ্রেপ্তার।

Share the post

মোহাম্মদ রোকন উদ্দিন জয়,চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ডে হত্যা ও ধর্ষণসহ ২৭ মামলার আসামি কাজী মশিউর রহমান প্রকাশ টুকাই মশিউর (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব ৭। এসময় তার কাছ থেকে ৫টি বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার টোকাই মশিউর খুলনা জেলার ফুলতলা তানার পায়গ্রামের মৃত কাজী গোলাম হাসানের ছেলে। সে বর্তমানে সীতাকুণ্ডের ছিন্নমুল জাফরাবাদ এলাকায় বসবাস করে। এবং ওই অত্র এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তোলেন, তার রয়েছে একাধিক কিশোর গ্যাং বাহিনী।
রবিবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টায় সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় অভিযানে যায় র‌্যাব ৭এর একটি চৌকস দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২ টি এলজি, ১ টি দুইনলা বন্দুক, ১ টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় খুন, ধর্ষন, হানাহানি, নির্যাতন, অপহরণ ও জবর দখলসহ মোট ২৭টিরও বেশি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ১৬টি অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদসহ সলিমপুর এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল টুকাই মশিউর। গ্রেপ্তার আসামিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]