ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পুলিশ সদস্য আহত

Share the post

রাজধানীর বংশাল থানার ভিতরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে ডিউটিরত ৫ পুলিশ সদস্য। যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাতে বংশাল থানার ভেতরে এ ঘটনা ঘটে।

জানা যায়, গুলিস্তান ফুলবাড়ি এলাকায় ছিনতাইয়ের সময় দুই জনকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা। পরে তাদের বংশাল থানায় নেয়া হয়। এ সময় ছিনতাইকারীদের কাছে থাকা ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। ডিউটিতে থাকা ৫ সদস্য আহত হয়। এর মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আলমগীর নামে এক সদস্য গুরুতর আহত হয়েছে। তার তলপেটে জখম রয়েছে।

পুলিশ বলছে, ইমন নামের এক ছিনতাইকারীর সুইচ গিয়ারের আঘাতে আহত হয়েছেন পুলিশ সদস্যরা। তবে দুই ছিনতাইকারী রবিন ও শাওনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]