নওগাঁয় বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত চার

Share the post

নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।বুধবার (২৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বদলগাছি-নজিপুর সড়কের মহাদেবপুর থানাধীন পয়নারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় নিহতরা হলেন, বদলগাছি উপজেলার সোহসা গ্রামের জিতু পাহানের ছেলে শ্রী সিরিজ পাহান (৩৫), একই গ্রামের আব্দুল জব্বার এর ছেলে আব্দুর রশিদ (৩৭), চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১২ বছরের এক শিশু ওপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম জানান, সাপাহার উপজেলা থেকে যাত্রীবাহী বাসটি নওগাঁর দিকে যাচ্ছিলো। পয়নারী এলাকার পৌঁছালে উল্টো দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টরের সাথে বাসের সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক্টর দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা হন। আর আহত কমপক্ষে ৩০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিলে আরও দুইজন মারা যান। আহত ১৫ জনকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, বাসটিতে ১৫ থেকে ২০ জন ইটভাটার শ্রমিক ছিলেন। তারা পত্নীতলা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]