চাঁদপুরে টাকার জন্য সন্তান বিক্রি করলেন অসুস্থ বাবা

Share the post
দুই কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার বশির মজুমদারের। সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায় তার। পরে এতে রড লাগানো হয়। টাকার সঙ্কটে সেই রড খুলতে পারছেন না তিনি। উপরন্তু বিভিন্ন ব্যাক্তি ও এনজিওর কাছে আছে প্রায় ৫ লাখ টাকার ঋণ। চিকিৎসা খরচ ও ঋণের টাকা যোগাতে তাই বিক্রি করে দিয়েছেন একবছর বয়সী কন্যা শিশুকে।
ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই মজুমদার বাড়িতে। বিক্রি হওয়া সেই কন্যার নাম জুবেদা আক্তার মিনা। সোমবার (২১ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
শিশুর মা আছমা বেগম জানান, রোববার চাঁদপুরে কোট এভিডেভিড এর মাধ্যমে শিশুকে বিক্রি করেন। ঋণগ্রস্থ থাকায় শিশুকে বিক্রি করার সিদ্ধান্ত নেন তারা। এছাড়া তার স্বামী বশির মজুমদার অসুস্থ ও বেকার। তবে এখন ওই শিশু সন্তানকে ফেরত চান মা আছমা বেগম।
জানতে চাইলে শিশুর বাবা বশির মজুমদার বিষয়টি এড়িয়ে যান। তবে তার ভাই জানান, ধেররা আবেদীয়া মোজাদ্দেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক কাজী হারুনুর রশিদের মাধ্যমে ঢাকায় এক নিঃসন্তান পরিবারের কাছে শিশুটিকে বিক্রি করা হয়।
এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর মহসীন ফারুক বাদল ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো শিশু সন্তান দত্তক দেয়া হলে পৌরসভাকে অবহিত ও একটি ফরম পূরণ করতে হয়। কিন্ত পরিবারটি তা করেনি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি জেনেছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]