ছাত্রদল ছেড়ে জামায়াতে যোগ দিলেন হিন্দু ছাত্রনেতা বিদ্যুৎ চন্দ্র মাহাতো

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের রাজনীতিতে এক বড় চমক সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় মুছে ফেলে পদত্যাগ করেছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো। তবে তার পদত্যাগের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার পরবর্তী গন্তব্য। হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তিনি দেশের অন্যতম প্রধান ইসলামী রাজনৈতিক দল ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’কে নিজের রাজনৈতিক আদর্শ হিসেবে বেছে নিয়েছেন।
৩০ জানুয়ারি (শুক্রবার) নওগাঁ জেলা ছাত্রদলের কাছে প্রেরিত এক পত্রে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। চিঠিতে ব্যক্তিগত কারণ উল্লেখ থাকলেও তার প্রকৃত উদ্দেশ্য ফুটে উঠেছে পরবর্তী বক্তব্যে। বিদ্যুৎ চন্দ্র মাহাতো জানান, ৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর সুশৃঙ্খল কার্যক্রম এবং মানবিক রাজনীতি তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।
তিনি বলেন, ৫ই আগস্টের পর থেকে জামায়াতের রাজনৈতিক আদর্শ, তাদের নেতৃত্ব এবং সাংগঠনিক স্বচ্ছতা আমাকে মুগ্ধ করেছে। একজন হিন্দু হিসেবে আমি তাদের মাঝে যে ভ্রাতৃত্ব ও নিরাপত্তা দেখেছি, তা বিরল। বর্তমানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, তাদের মধ্যে সব দিক থেকে জামায়াতকেই আমার কাছে সবচেয়ে যোগ্য ও আদর্শবান দল বলে মনে হয়েছে।
তিনি আরও বলেন, নিজের ধর্মীয় বিশ্বাসের প্রতি অবিচল থেকেই তিনি জামায়াতের রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হয়ে এই দলে যোগ দিয়েছেন। কোনো চাপ নয়, বরং সম্পূর্ণ স্বেচ্ছায় তিনি এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। একজন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতার এভাবে জামায়াতে যোগদানের বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন এক সম্প্রীতির বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনাটি প্রমাণ করে যে, আদর্শিক রাজনীতি ধর্ম-বর্ণের সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]