ছাত্রকে বেধড়ক পেটালেন জামায়াত নেতা

Share the post

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা সদরের দশমিনা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত অনিককে তার বাবা মাহবুব বিশ্বাস উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেছেন। অনিক উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

আহত অনিকের অভিযোগ, তার বাড়ি দশমিনা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এলাকায়। ঘটনার দিন অনিক ওই মাদ্রাসায় পুড়ুয়া মাহিদ নামে তার এক বন্ধুর কাছে পাওনা ধার টাকা আনতে যান। মাদ্রাসায় গিয়ে তিনি এক ছাত্রীর কাছে যানতে চান তার বন্ধু মাহিদ মাদ্রাসায় এসেছে কিনা।

পরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত অভিযোগ এনে উপজেলা জামায়াতের সাবেক আমির ও ওই মাদ্রাসার শিক্ষক ওয়াজিউল্লাহ মাওলানা, তার ছেলে নাবিল এবং নুর ইসলাম (নুরু) মাওলানা নামে এক শিক্ষক তাকে দুই দফায় বেদম মারধর করেন। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার মা মোসা. সিরিনা বেগমকেও লাঞ্ছিত করা হয় বলে অনিকের দাবি।অভিযোগের বিষয় ওই মাদ্রাসার শিক্ষক ওয়াজিউল্লাহ মাওলানা বলেন, অনিক তাদের মাদ্রাসায় গিয়ে এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় তাকে বাধা দেওয়া হলে সে শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ ঘটনা নিয়ে অনিক তার মায়ের সঙ্গেও খারাপ আচরণ করেছেন। অনিককে মারধর করা হয়নি। ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। অনিকের বিরুদ্ধে তারা মামলা করবেন বলে জানিয়েছেন।দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]