চুনারুঘাটে সাংবাদিক অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি: কুখ্যাত মাদক কারবারি ফয়সলের বিরুদ্ধে আদালতে মামলা

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জুয়েল আকরাম রানাকে অপহরণের চেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ফয়সল মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২ জুলাই) মামলাটি দায়ের করেন দৈনিক মতপ্রকাশ ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি জুয়েল আকরাম রানা। আদালত মামলাটি আমলে নিয়ে চুনারুঘাট থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাংবাদিক জুয়েল আকরাম রানা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার মাদক চক্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে আসছেন। এরই ধারাবাহিকতায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সল মিয়ার বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যা প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত ফয়সল।
অভিযোগে বলা হয়, গত ৫ জুন সকাল ১১টার দিকে চুনারুঘাট পৌর শহরের বাল্লা সড়কে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ির সামনে ফয়সল ও তার সহযোগীরা জুয়েলের পথরোধ করেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করেন এবং গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেন। জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ফয়সল মিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চুনারুঘাট থানার মামলা নং ০৩/২০৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৭(খ)/২১ ধারায় এবং মামলা নং ২৫/২৯২, দণ্ডবিধির ৪৪৪/৪৪৮/৪২৭/৩২৩/৩০৭/৩৮০/৫০৬(২)/৩৫৪/৩৪ ধারায় মামলা রয়েছে।
জুয়েল আকরাম রানা বলেন, ‘‘আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। ফয়সলের মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের খবর প্রকাশ করাতেই সে ক্ষিপ্ত হয়ে এই জঘন্য আচরণ করেছে। আমি ন্যায়বিচার চাই।’’
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]