চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ৭ দিনের মধ্যে অপসারণের দাবি বিএনপি নেতাদের

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগগঞ্জ প্রতিনিধিঃ আ.লীগ সরকারের দোসর উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কুমার শিপন মোদককে ৭ দিনের মধ্যে অপসারণের দাবি জানিয়েছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, ২০২২ সালের ২২ নভেম্বর পুলিশের দায়ের করা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার একটি মামলায় তিনজন আসামীকে জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় বিচারক। পরবর্তীতে এর প্রতিবাদে এজলাস কক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তোপের মুখে তাদেরকে জামিন দেয় আদালত। এর প্রেক্ষিতে রবিবার দুপুরে আদালত থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কুমার শিপন মোদককে আওয়ামী লীগ সরকারের দালাল উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে বিচারকের অপসারণ দাবি করেন তারা৷ দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বিএনপি নেতারা। জামিনে মুক্ত হওয়া বিএনপি নেতারা হলেন, জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ, জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস ও আব্দুস সামাদ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক তাসেম আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিম ওবায়দুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]