চিটাগাং চেম্বার সভাপতির সাথে তুরস্কের কণিয়াস্থ অনারারী কনস্যুল’র মতবিনিময়

Share the post

মো: শাহাদাৎ হোসেন ।। চট্টগ্রাম

তুরস্কের কণিয়ায় বাংলাদেশের নিযুক্ত অনারারী কনস্যুল ডেনিজ বুলকার (Mrs. Deniz Bulkur) দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলমের সাথে ০৬ জানুয়ারি বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-তুরস্ক হচ্ছে বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র এবং উভয়দেশ ডি-৮ সদস্যভূক্ত। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে বেসরকারি খাতের উন্নয়নের উপর গুরুত্বারোপ করে কণিয়াস্থ বাংলাদেশ অনারারী কনস্যুলের সার্বিক সহযোগিতা কামনা করেন। চেম্বার সভাপতি বাংলাদেশের অদম্য ও অপ্রতিরোধ্য অগ্রগতি এবং উন্নয়ন তার্কিশ উদ্যোক্তাদের নিকট তুলে ধরে এদেশে তুর্কি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন ধরণের প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করার অনুরোধ জানান।

কণিয়ার অনারারী কনস্যুল ডেনিজ বুলকার বাংলাদেশের অর্থনীতির চলমান অগ্রগতিতে বিস্ময় প্রকাশ করে উভয়দেশ ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির বিভিন্ন খাতে একসাথে কাজ করতে পারে বলে মন্তব্য করেন। তিনি আরো জানান তুরস্কে বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধি সম্পর্কে ব্যবসায়ী ও জনগণ যথেষ্ট ওয়াকিবহাল। অনারারী কনস্যুল আগামী মার্চে একটি বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবেন বলে জানিয়ে কণিয়া চেম্বার এবং চিটাগাং চেম্বারের মধ্যে বেসরকারি খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় শেষে অনারারী কনস্যুল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]