চিটাগাং চেম্বারের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

Share the post

মো: শাহাদাৎ হোসেন ।। চট্টগ্রাম

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র ২০২০-২০২১ ইং সালের বার্ষিক সাধারণ সভা ২৬ ডিসেম্বর সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে সাধারণ সভায় আলোচ্যসূচী অনুযায়ী ২০২১-২০২৩ মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা, ২০২০-২০২১ সালের বার্ষিক কার্যবিবরণী, ১ জুলাই ২০২০ হইতে ৩০ জুন ২০২১ ইং সমাপ্ত অর্থ বছর ও ১ জুলাই ২০২১ হইতে ৩১ অক্টোবর ২০২১ ইং পর্যন্ত চিটাগাং চেম্বারের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব এবং পরবর্তী অর্থবছরের জন্য অডিট ফার্ম নিয়োগ অনুমোদন করা হয়।

এ সময় চেম্বারের প্রাক্তন সভাপতি এম. এ. লতিফ এমপি, সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, বেনাজির চৌধুরী নিশান, শাহজাদা মোঃ ফৌজুল আলেফ খান, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মোঃ ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), প্রাক্তন পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মাহফুজুল হক শাহ ও আফসার হাসান চৌধুরী (জসিম), বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক চেম্বার সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]