চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক-১

Share the post

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম হিরোইনসহ জিয়ারুল ইসলাম নানে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের সদস্যরা। সোমবার (১৭ মার্চ) বিকাল ৫ টার দিকে সদর উপজেলা ইসলামপুর ইউনিয়নের চর বারোরশিয়া গ্রাম হায়াত মোড় থেকে শাহজাহানপুর এর রাস্তায় অভিযান চালিয়ে তাকে হিরোইনসহ আটক করে র‍্যাবের একটি অভিযানিক দল।

আটককৃত, মোঃ জিয়ারুল ইসলাম (৩৫), সে একই উপজেলার শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর পশ্চিম পাড়া গ্রামের মঞ্জুর রহমানের ছেলে। সোমবার সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার।

এসময় তিনি জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উক্ত সময় মাদকের একটি চালান সরবরাহ করবে। র‍্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক বর্নিত স্থানে গোপনে অবস্থান নিয়ে অভিযান পরিচালনাকালীন মাদক বহনের সময় উল্লেখিত আলামত সহ তাকে আটক করা হয়।

অটকৃত ওই ব্যাক্তিকে আইনি প্রক্রিয়া শেষে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]