চাঁদপুরের কচুয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে র‍্যালি ও সমাবেশ

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া চাঁদপুর প্রতিনিধি 

 

চাঁদপুরের কচুয়ায় নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গনপ্রতিরোধ ও সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামলুক র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে কচুয়া হাজীগঞ্জ গৌরিপুর সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড এলাকায় সমাবেশে মিলিত হয়।

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে গনপ্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এসময় তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক ভাবে গনপ্রতিরোধ ও সচেতনতার মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা সম্ভব হবে। আমি প্রত্যেক জুমা মসজিদে‌র ইমামকে বলবো অন্যান্য ধর্মীয় আলোচনার পাশাপাশি খুৎবায় নীর ও শিশু নির্যাতন বিষয়ে আলোচনায় করবেন এবং স্কুল ও কলেজের শিক্ষকদের বলবো আপনারাও শিক্ষার্থীদের সচেতন করতে হবে।

 

কচুয়া উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে এসময় নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গনপ্রতিরোধ ও সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি, কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্লাহ সহ আরো অনেকে।

এছাড়া নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গনপ্রতিরোধ ও সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশে জগতপুর একতা বন্ধন যুব সমাজকল্যাণ সংগঠনের সভাপতি আল হাসান নাহিদের নেতৃত্বে সংগঠনের সকল সদস্যসহ অংশগ্রহণ করে‌।

ছবি: কচুয়ায় বিশ্বরোড এলাকায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]