চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত, আহত ১

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) বিকালে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধিনগর পাওয়েল মোড়ে প্রাইভেট কারের একজন নারী যাত্রী এবং পৌর এলাকার সোনারমোড়ে একজন মটরসাইকেল চালক নিহত হন।

নিহতরা হলেন- প্রাইভেট কারে নিহত যাত্রী শহরের বাতেনখাঁ মোড়ের টপটেন-১ এর স্বত্বাধিকারী পৌর এলাকার বেলেপুকুর মহল্লার সাইফুল ইসলামের মেয়ে নবাবগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী সাবিকুন নাহার (২০) এবং মটরসাইকেলে নিহত চালক সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জ্বলটোলা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৩৫)।

এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আমনুরা ইউনিয়নের ধিনগর পাওয়েল মোড় এলাকায় আমনুরা থেকে শহরে আসার পথে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সাবিকুন নাহার নামে এক মেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পৌর এলাকার বড়ইন্দারা মোড়ের তাজ ফার্মেসীর স্বত্বাধিকারী ইসলামপুর মহল্লার জাফর ওসমান শিলারের ছেলে ফাহিম (২৬) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ফাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে সোনামসজিদ স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক জেলা শহরের সোনারমোড় জেলা আদর্শ স্কুলের সামনে পিছন হতে একটি মটর সাইকেলকে ধাক্কা দিলে এর চালক ইসমাইল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। এ সময় তাকে রামেকে নেয়ার পথে গোদাগাড়ী এলাকায় তিনি মারা যান। ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও তার সহযোগী পালিয়ে যায়।

এই দু’টি দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]