চাঁদপুরে কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার আট

Share the post
আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ৩ মে ও ৪ মে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, এসআই মো. নাজমুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সিংআড্ডা গ্রামের মো. এমরান খান (৩০) ও মো. ইমন মজুমদারকে (২৬) ৬৯ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অন্যদিকে, এসআই মো. সাইফুল ইসলাম বরুচর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ আঃ মান্নান মিয়াজী (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।এছাড়া পলাশপুর এলাকায় এসআই মো. রুবেল সরকারের অভিযানে ৪ পিস ইয়াবাসহ মো. ছাব্বির হোসেন (২২) ও মো. শাওন (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ সাচার এলাকায় এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মেহেদী হাসান (২৭), কুমিল্লা মুরাদনগরের আল মামুন (৩০) ও মো. আনোয়ার হোসেন (৩১)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক ৪টি মামলা (মামলা নং- ০৫, ০৬, ০৭ ও ০৮) রুজু করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের আজ যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলাজুড়ে পুলিশের এই বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]