চাঁদপুরের কচুয়ায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার ও ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি

Share the post
আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : চলমান এসএসসি ও সমমান দাখিল পরীক্ষায় চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জন দাখিল পরীক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।একই ঘটনায় পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা ৪জন কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানাগেছে, উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার ২ দাখিল পরীক্ষার্থী শামীমা আফরিন, তামান্না আক্তার, তেতৈয়া দাখিল মাদ্রাসার ২  পরীক্ষার্থী গাজী মোঃ জাহিদ হোসেন ও আরমান হোসেন,কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী গাজী ইকরা আক্তার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জন শিক্ষার্থী ও ৪ জন কক্ষ পরিদর্শককে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, “আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনাও তারই অংশ।ছবি কচুয়া নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্র‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]