চাঁদপুরের কচুয়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষাণীর মৃত্যু

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে বিশাখা (৩৫)নামে এক কৃষাণীর মৃত্যু ঘটেছে। ২৮ এপ্রিল সোমবার সকালে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামের হতদরিদ্র কৃষক হারিপদ তার স্ত্রী বিশাখাকে নিয়ে বাড়ির পাশে নাহারা মাঠে ধান কাটতে যায়। কিছুক্ষন পর বৃষ্টি শুরু হলে হাঠাৎ বজ্রপাতে বিশাখা মাটিতে লুটিয়ে পড়ে। সংজ্ঞাহীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিশাখাকে মৃত ঘোষনা করেন। পারিবারিক সুত্রে জানাগেছে ,বিশাখার কোন ছেলে সন্তান নাই ,স্বামী ও ৩ কন্যা সন্তান নিয়ে তাদের অভাবের সংসার। বিশাখার মরদেহ বাড়িতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে ওই বাড়িতে শোকের মাতম বিরাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]