চরভদ্রাসন পদ্মাপুলকে দর্শনার্থীদের ভিড়

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী  পদ্মা নদীর পাড়ে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র ‘পদ্মাপুলক’। ঈদুল আজহাকে কেন্দ্র করে এ পর্যটন কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন এখানে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে ‘পদ্মাপুলক’।
ঈদের পঞ্চম দিন বুধবার (১১ জুন) বিকেলে সদর উপজেলার এমপি ডাঙ্গী  পদ্মার পাড়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।কেউ বা পরিবার-পরিজন নিয়ে আবার কেউ বন্ধুদের সাথে এসেছে পদ্মার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পদ্মাপুলকে এসেছেন। ঈদকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অস্থায়ী বিভিন্ন খাবারে দোকান, খেলনার দোকান,কসমেটিক্সের দোকান। এছাড়াও শিশু ও কিশোরদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ইঞ্জিন চালিত ম্যাজিক বোটসহ বিভিন্ন প্রকার রাইড।
পদ্মার পাড়ে ঘুরতে আসা দর্শনার্থীরা কেউ তুলছেন সেলফি, কেউ ঘুরছেন ইঞ্জিন চালিত নৌকাতে। আবার অনেকে নদীর পাড়ে বসে সময় কাটাচ্ছেন।
দর্শনার্থী রফিক, সাজ্জাদ, সাদিকুল, অন্তর, ফয়সাল, রাতুলসহ একাধিক দর্শনার্থী বলেন, চরভদ্রাসনের একমাত্র বিনোদন কেন্দ্র বা পর্যটক কেন্দ্র বলতে এই এমপি ডাঙ্গী  পদ্মার পারটাই রয়েছে। ঈদ কিংবা যেকোনো উৎসবে দর্শনার্থীরা এখানে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আসে। পদ্মার পাড়ে সৌন্দর্য বর্ধনের জন্য প্রশাসনের আরও কাজ করা উচিত বলে আমরা মনে করি। বৃষ্টি হলে এখানে পর্যটকদের দাঁড়ানোর জন্য ছাউনি নেই। এ বিষয়ে উপজেলা প্রশাসনের নজর দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]