চরঈশ্বর ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

Share the post

সাব্বির ইবনে ছিদ্দিক ,হাতিযা নোয়াখালী প্রতিনিধি : নোযাখালী হাতিয়ায় সারা দেশের ন্যায বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকালে চরঈশ^র ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: হাসান, ইউপি সদস্য আকবর হোসেন, সুনিল চন্দ্র দাস সহ পরিষদের বিভিন্ন ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্যরা।

কর্মসূচী উদ্বোধন শেষে চেয়ারম্যান আলাউদ্দিন জানান, চরঈশ^র ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে। প্রতিটি ওয়ার্ডে সমান সংখ্যক গাছের চারা রোপন করা হবে। আজ প্রথমদিন শুধু পরিষদের সামনে গাছের চারা রোপন করে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হলো।

তিনি আরো বলেন, সরকারের “৫ বছরে ২ কোটি বৃক্ষরোপন” কর্মসূচীর আওতায় এই চারা রোপনরে কার্যক্রম করা হয়। বিভিন্ন ওয়ার্ডে এসব চারা রোপনের পাশাপাশি এর রক্ষনাবেক্ষন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশরা করবে।

উল্লেখ্য, সারা দেশের ন্যায় হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় একযোগে এই কর্মসূচী পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]