চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৭

Share the post

চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িতে বিএনপির নেতা কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওযা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন পুলিশ, বিএনপি কর্মী ও একজন গণমাধ্যমকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় বিএনপির ৭ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাজির দেউড়ি বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আটক বিএনপি নেতাকর্মী ৭ জনের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। এরা হলেন- মো. ইউসুফ, মো. হানিফ  মো. আনোয়ার, ও হাবিবুর রহমান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজামউদ্দিন মহানগর নিউজকে বলেন, আজকে বিএনপির পূর্ব নির্ধারিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভা ছিলে। এতে বিএনপির অনেক নেতাকর্মী যোগ দেন। হঠাৎ করে তারা বিনা উস্কানিতে পুলিশের উপর হামলা শুরু করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে। এদের অনেকেই পূর্বের মামলার আসামি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]