চট্টগ্রামের বাঁশখালীতে সীমানা নিয়ে বিরোধে কথা-কাটাকাটি জের ধরে দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত

Share the post

চট্টগ্রামের বাঁশখালীতে সীমানা নিয়ে বিরোধে কথা-কাটাকাটি জের ধরে দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ৩টার দিকে বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দুইজন হলেন- দক্ষিণ জলদি এলাকার রঙ্গিয়াগুনা গ্রামের আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আবদুল খালেক (৩২)। খালেক উপজেলা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তার আট বছর ও চার বছর বয়সী দুটি মেয়েসন্তান রয়েছে। একই গ্রামের কামাল হোসেনের ছেলে সোলতান মাহমুদ টিপু (২৫)।

স্থানীয়রা জানান, সকালের দিকে পারিবারিক বসতভিটার সীমানা নিয়ে দুইপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেটা কিছুক্ষণ পর শেষ হয়ে যায়। পরে আবারও দুইপক্ষের মধ্যে বাড়ির পাশেই মনছুরিয়া বাজার এলাকায় তর্কাতর্কি হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দুইপক্ষের বেশ কয়েকজন আহত হন। উদ্ধার করে তাদের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক খালেককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মঞ্জুর আলম (৪০) ও বাহাদুর (৩২) এবং অপরপক্ষের সোলতান মাহমুদ টিপু (২৫) ও কামাল হোসেনকে (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোলতান মাহমুদ টিপু মারা যান। চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]