চকরিয়ায় মালুমঘাটে বাস-জিপ মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জন.

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাট স্টেশন এলাকায় যাত্রীবাহী একটি বাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে  ১ জন নিহত ও জিপ চালকসহ দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬:২০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফরিদুল ইসলাম (৪৬) চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজিরপাড়া এলাকার মৃত আবদুল গনি সওদাগরের পুত্র।
আহতরা হলেন, একই এলাকার আহমদ হোসেনের পুত্র শেকাব উদ্দিন সাকিব (২০) এবং চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকার আবুল হোসেনের পুত্র জিপচালক আবদুল হাকিম (৪৫)।আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার মহাসড়কের মালুমঘাট স্টেশনে সন্ধ্যার দিকে বিপরীতমুখী বাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিপের এক যাত্রী নিহত ও চালকসহ দুইজন আহত হন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]