গ্রামের মানুষকে রক্তচক্ষু দেখিয়ে লাভ হবে না :ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল

Share the post

সিআরবি রক্ষা আন্দোলন, চট্টগ্রামের সদস্যসচিব বর্ষীয়ান আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেছেন, চট্টগ্রামের মানুষকে রক্তচক্ষু দেখিয়ে লাভ হবে না।ব্রিটিশ আমল থেকে মহান মুক্তিযুদ্ধ হয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করা পর্যন্ত চট্টগ্রামবাসী রক্তচক্ষু উপেক্ষা করেই রাজপথে নেমেছে, আন্দোলন করেছে, বিজয় ছিনিয়ে এনেছে।

সিআরবি বাঁচাও আন্দোলনেও জিতবে চট্টগ্রামের মানুষ। কারণ সিআরবি চট্টগ্রামবাসীর ফুসফুস। এ ফুসফুস ধ্বংস করে শূন্য দশমিক ৫ শতাংশ রোগীর জন্য হাসপাতাল নির্মাণ করতে দেব না আমরা। এ দাবি আদায়ে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে আমরা অবিচল।বুধবার (১ সেপ্টেম্বর) নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ধারাবাহিক অবস্থান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সিআরবি এলাকা হলো চট্টগ্রামের প্রাকৃতিক অক্সিজেন ভূমিবৈচিত্র্য ও প্রাণবৈচিত্র্যের অন্যতম প্রধান ক্ষেত্র। এতে হাসপাতাল কিংবা অন্য কোনো স্থাপনা করলে এর পরিবেশ প্রকৃতি নষ্ট হবে এবং এর প্রভাব চট্টগ্রাম মহানগরের ৭০ লাখ মানুষকে ভোগ করতে হবে। সিআরবিতে প্রস্তাবিত হাসপাতালের জায়গায় রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তান চাকসু জিএস আবদুর রবসহ নয়জন বীর মুক্তিযোদ্ধা শহীদের কবর। এসব কবরের ওপর ব্যক্তিমালিকানাধীন মুনাফামুখী হাসপাতাল শুধু নয় যেকোনো স্থাপনাই হবে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছি। আমাদের পরিবেশবান্ধব নেত্রী কখনোই এখানে বাণিজ্যিক স্থাপনা হতে দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]