গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ,অগ্নিদগ্ধ -৬

Share the post
মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি : সাভার উপজেলার আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এসময় অন্তত ৬ জন দগ্ধ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৮ জুন) সকাল ৭ টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন  জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুইজন আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, জুয়েল মিয়া নিম্ন মানের নির্মান সামগ্রী ও অপরিকল্পিতভাবে বাড়ি নির্মান করে ভাড়া দিয়েছিলেন। সেই বাড়ির কক্ষে লিকেজ থেকে গ্যাস জমে ছিল। ফলে রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় ভবনটি ধসে পরে ও অগ্নিকান্ডের সৃষ্টি হয়।  এই আগুনে অন্তত ৬ জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।
জুয়েল মিয়ার বাড়ির ম্যানেজার বলেন সকাল ৭ টা ১৫ মিনিটের দিকে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বাড়ি ধসে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শব্দের কারনে পাশের বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে গেছে। এখানে ফায়ার সার্ভিস ও পুলিশ এসেছিলেন। তারা তদন্ত করছেন।
এ বিষয়ে জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার  বলেন, লিকেজ থেকে জমা গ্যাসের কারনে বিস্ফোরণ হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কোন ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]